কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওবাইদুল হকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষ শেষে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমন, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সেরা, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব রোকানুজ্জামান লাকু, উপজেলা ছাত্রদলের আহবায় রেজাউল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তরা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানানো হয়।
এফপি/অ