খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটি এম রফিক এবং দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ ঈসার মৃত্যু বার্ষিকীতে এমইউজের আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ (৩ মে) রোববার।
দুপুর বারোটায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আতিয়ার পারভেজ। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইউজের ও বিএফ ইউজের সাবেক সহ সভাপতি এনটিভির খুলনার ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক মো: তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ শামিমুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, মো: আনিস উদ্দিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরদার আবু তাহের, এছাড়াও সরণ সভায় উপস্থিত ছিলেন ফকির শহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত রুমি, মো: খায়রুল আলম, সৈয়দ হুমায়ুন কবির রানা, রাজু আহমেদ, মাসুদ আল হাসান, আজিজুল ইসলাম, আবু বকক্কার, মো: সিয়াম, মো: নাসিম উদ্দিন, এম এন আলী শিপলু, ফরহাদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের ট্রেজারার বিমল সাহ, খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান, যায়যায়দিনের খুলনা প্রতিনিধি মো: আতিয়ার তরফদার, এম এ সাদী, রামীম চৌধুরী, নুরুল আমিন, প্রায়ত সাংবাদিক এটি এম রফিকের ছেলে আলমগীর কবীর রুবেল।
সভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের অবদানকে শ্রদ্ধার সাথে সরন করে বলেন, সমাজ ও জাতির জন্য তাদের অবদান অনস্বীকার্য। অনেক সময় ভয়ভীতি উপেক্ষা করে গনতান্ত্রিক আন্দোলনকে জনপ্রিয় করতে তাদের সাহসের ভুমিকা প্রশংসনীয়।
এফপি/জেএস