Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

সান্তাহারে ট্রেন তল্লাশি, ইয়াবাসহ আটক দুই

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৫:৫৩ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ৭:৩৭ পিএম  (ভিজিটর : ৫৮)

আদমদীঘির সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ৮৮পিস ইয়াবা-সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রবিবার (৩ মে) সকালে সান্তাহার রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর সদরের মল্লিকহাটি গ্রামের নয়ন সরকারের ছেলে শাহিন আলম বাবু (২৫) ও একই গ্রামের কাজলের ছেলে ইব্রাহিম আলী (২৪)।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদে সকাল সাড়ে ৬টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে থানার উপ-পরিদর্শক একেএম ফজলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই ট্রেনে অভিযান চালান।

অভিযান কালে ট্রেনের সিটে যাত্রীবেশে বসে থাকা শাহিন আলম বাবু  ও ইব্রাহিম আলীকে তল্লাশি করে তাদের পরিহৃত প্যান্টের পকেট থেকে ৮৮পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ওই দিন দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝