Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মিলনমেলা সম্পন্ন

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:১৬ পিএম  (ভিজিটর : ৭৪)

খুলনার পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে বাৎসরিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্র চত্বরে এ আয়োজন করা হয়।

উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি খান মাহতাব আহম্মেদ। প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজামান প্রিন্স, কাজী মিজানুর রহমান, অশোক কুমার ঘোষ, খান সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মান্নান মোড়ল ও তৌফিক হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক সদস্য এ মিলনমেলায় অংশগ্রহণ করেন, যা এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আয়োজনের অংশ হিসেবে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসাইন সকল ওষুধ ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের বেশি দামে ওষুধ বিক্রি না করার আহ্বান জানান। তিনি বলেন, ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাস্ত করা হবে না। কেউ অতিরিক্ত মূল্য গ্রহণ করলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সমিতি প্রশাসনকে সহযোগিতা করবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝