Dhaka, Sunday | 19 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

বাঁশখালীতে অবৈধ চিংড়ি রেণু জব্দ

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:১১ পিএম  (ভিজিটর : ২০১)
বাঁশখালীতে অভিযানে ২০ ড্রাম বাগদা চিংড়ির রেণুসহ জব্দকৃত ট্রাক

বাঁশখালীতে অভিযানে ২০ ড্রাম বাগদা চিংড়ির রেণুসহ জব্দকৃত ট্রাক

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিস কার্যালয়ের যৌথ অভিযানে ২০ ড্রাম বাগদা চিংড়ির রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার ছনুয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও চিংড়ির রেণু কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধ উপায়ে বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করে তা পরিবহনের সময় ২০টি ড্রাম রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাক থেকে চিংড়ির রেণু পুনরায় কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়। এ সময় অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝