Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

জুলাই সনদ বাস্তবায়নে পিরোজপুরে জামায়াতের গণমিছিল

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিটর : ১১)

কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে পিরোজপুরে জামায়াতের ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ মে) বিকালে জেলা জামায়াতের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. খন্দকার সিদ্দিকুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসহাক আলী খান। এসময় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, জুলাই বিপ্লবে জনগণের রায় ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদের দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝