মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিপুর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ধলেশ্বরী নদীর কালিপুর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক এ কে এম আমিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এফপি/জেএস