Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
শিরোনাম:

কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিটর : ৮১)

‎লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান সুমাইয়া (২২) নামে এক কলেজপড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার (২ মে) সকালে নিহতের স্বামী সজিব আহমেদ জয় (২৭) কে আটক করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানান। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিণ চরকাদিরা ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত সুমাইয়া হাজিরহাট  ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আবুল কালামের মেয়ে এবং সে হাজিরহাট উপকূল সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎পুলিশ ও এলাকাবাসূ সূত্রে জানা যায়, হাজিরহাট উপকূল সরকারি কলেজে পড়ার সময় সুমাইয়া ও জয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জয়ের পরিবার মেনে না নেয়ায় প্রায় তিন বছর আগে আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। এ বিয়ে মেনে না নেয়ার কারণে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়।

‎শুক্রবার রাতে সুমাইয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে সবাইকে জানান জয় ও তার পরিবার। পরে পুলিশ গিয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।

‎এদিকে সুমাইয়ার বাবা আবু কালাম দাবি করেন,তার মেয়েকে পারিবারিক বিরোধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।

‎এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ফরিদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎‎
এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝