Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ঝিনাইদহে ৫৫০ বোতল ফেয়ারডিল সিরাপসহ গ্রেপ্তার - ১

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৫০)

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫৫০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ শান্ত রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোরে উপজেলার রুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

শান্ত রহমান উপজেলার যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী রুলি গ্রামে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শান্ত রহমানকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৫৫০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেয়ারডিল সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হতো। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝