Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

দিঘিরপাড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:২০ পিএম  (ভিজিটর : ৭)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে শামসুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে ) দিনব্যাপী দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু, দন্ত ও বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় চক্ষু হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, পপুলার হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

আয়োজকরা জানান, সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী ক্যাম্পে সেবা নিতে আসেন। চিকিৎসকদের পরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। বিশেষ করে চক্ষু বিভাগের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দৃষ্টিশক্তি পরীক্ষা, স্লিট ল্যাম্পে চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রাখা হয়।

দন্ত চিকিৎসা বিভাগে দাঁতের বিভিন্ন সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডায়াবেটিস, হৃদরোগ, শিশু রোগ, মেডিসিন এবং নিউরোলজি বিষয়ক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. এ. কে. এম সালেক, অধ্যাপক ডা. এস. এম সাইফুল ইসলামসহ আরও অনেক অভিজ্ঞ চিকিৎসক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়। দিনব্যাপী এ ক্যাম্পে কয়েক শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝