Dhaka, Sunday | 10 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 10 May 2026 | English
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিশ্ব মা দিবস আজ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন

প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ৩:১৩ পিএম  (ভিজিটর : ১০)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শনিবার বিকেল ৪টায় উপজেলার রাধানগর এলাকায় “গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্প-২” এর আওতায় শ্রীমঙ্গল জিসি (রাধানগর)–মোহাজেরাবাদ বাজার হয়ে বিষামনি বাজার সড়কের ৫৮৬০ মিটার পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিবসহ এলজিইডি'র বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় ৫ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৫৫১ টাকা ব্যয়ে সড়কটির পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজ শেষ হলে স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে এবং কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝