Dhaka, Saturday | 9 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 9 May 2026 | English
হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত: এম এ আজিজ
ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক
শিরোনাম:

চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ পেলেন পাঁচ শতাধিক মানুষ

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:০৪ পিএম  (ভিজিটর : ৬৬)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম লেম্বুছড়ি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ, শিক্ষা সহায়ক সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সীমান্তবর্তী দুর্গম এলাকার প্রায় ৩০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

এছাড়া লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ও উপস্থিত সর্বমোট প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্গম সীমান্ত এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অনেকটাই কষ্টসাধ্য। বিজিবির এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অপারেশন উত্তরণ-এর আওতায় সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “আজকের আয়োজন চলমান মানবিক কার্যক্রমেরই অংশ। সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝