Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

রাজবাড়ীতে পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রী উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম  (ভিজিটর : ২৩)

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর কুশাহাটা চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশাহাটা চরে লঞ্চটি আটকে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একটি ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের আটকে পড়া লঞ্চ থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া লঞ্চে স্থানান্তর করা হয়।

রোববার (২৮ জুন) দুপুরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। উদ্ধার হওয়া ৮৫ জন যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “নৌ পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। উদ্ধার অভিযানে কেউ আহত হননি এবং সব যাত্রীকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এফপি/অ

 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝