নীলফামারীর ডোমারে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ফান্ড থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমে তাদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এফপি/র