Dhaka, Sunday | 10 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 10 May 2026 | English
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিশ্ব মা দিবস আজ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ঈদুল আযহা উপলক্ষে

৩৬ বছর পর তেবারিয়া হাটে ফিরেছে ঐতিহ্যবাহী মহিষের বাজার

প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ৩:৩৮ পিএম  (ভিজিটর : ৪৬)

দীর্ঘ ৩৬ বছর পর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের পুরনো হাট, তেবারিয়া হাটে আবারও জমজমাট হয়ে উঠেছে মহিষের বাজার। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাটজুড়ে ফিরে এসেছে পুরোনো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য।

হাট ঘুরে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন আকারের শতাধিক মহিষ। ক্রেতা-বিক্রেতাদের দরদাম আর হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো হাট এলাকা। জানা গেছে, এবারের হাটে প্রায় দেড়শ' থেকে দুই শতাধিক মহিষ আমদানি হয়েছে। যার মূল্য এক লাখ ৩০ হাজার টাকা থেকে শুরু করে প্রায় তিন লাখ টাকা পর্যন্ত।

কইগাড়ি কেষ্টপুর থেকে আসা ক্রেতা মোঃ আব্দুল লতিফ বলেন, “অনেক বছর আগে আমরা তেবারিয়া হাটে মহিষ কেনাবেচা করতে আসতাম। দীর্ঘদিন পর আবারও হাট কর্তৃপক্ষের উদ্যোগে মহিষের হাট চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতারাও খুশি।”

মহিষ বিক্রেতারাও জানান, ঈদকে সামনে রেখে ভালো দামের আশায় তারা বিভিন্ন এলাকা থেকে মহিষ নিয়ে এসেছেন। হাটে রাজশাহী, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

হাট কর্তৃপক্ষের প্রতিনিধি ফয়সাল ইসলাম আবুল বেপারী জানান, “দূরদূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের জন্য হাটে সর্বোচ্চ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি ঈদ উপলক্ষে জাল টাকার বিস্তার রোধে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হাটে একটি বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঈদুল আযহা ঘিরে ঐতিহ্যবাহী তেবারিয়া হাটের মহিষের বাজার আবারও প্রাণ ফিরে পাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝