ফেনী জেলার অন্তর্গত সদর উপজেলার ১০ নং ছনুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (রাইজিং স্পোর্টিং ক্লাব বনাম ৯ নং ওয়ার্ড টংগীর পাড স্পোর্টিং ক্লাবের মধ্যকার একটি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ মে) ফেনী জেলা ছাত্রদলের (আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক) জনাব তারেক রাহিদের উদ্যোগে ও উনার পৃষ্ঠপোষকতায় ১০ নং ছনুয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার,মো: হানিফ দৈনিক চিত্র সাংবাদিক ও ক্রীড়া ব্যাক্তিত্ব জনাব কামরুজ্জামান সুমন ও ব্যবসায়ী নূর নবী হেলাল, রিয়াদ, বিপ্লব, সাইফুল ইসলাম প্রকাশ না করা অনেকে ছিলো।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার ক্রীড়াপ্রেমী তরুণ সমাজ সহ প্রবীন খেলোয়াড়গন, উক্ত খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ছনুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: এনামুল হক।
টংগীর পাড স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ছিলেন ইমরান হোসেন এবং রাইজিং স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন আরিফ আহমেদ সজিব, উভয় দলের সৌহার্দ্য পূর্ণ চমৎকার একটি খেলা উপহার দিয়েছেন সকল ক্রীড়াপ্রেমীকে, খেলা ১-১ গোলে ম্যাচ ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে রাইজিং স্পোর্টিং ক্লাব-০৩ এবং টংগীর পাড স্পোর্টিং ক্লাব ০৩ গোলে ড্র হয়। এইরকম জাঁকজমকপূর্ণ একটি খেলা উপহার দেওয়ার জন্য সকল ক্রীড়াপ্রেমীর প্রতি ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সকলে।
এফপি/অ