Dhaka, Sunday | 10 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 10 May 2026 | English
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিশ্ব মা দিবস আজ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ৩:০৪ পিএম  (ভিজিটর : ৬)
বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।

চট্টগ্রামের বাঁশখালীতে ৭০ পিস ইয়াবাসহ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইলশা এলাকার বকশি হামিদের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদককারবারি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে প্রকাশ্যে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত মো. মিনার চৌধুরী প্রকাশ ইমন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা এলাকার মৃত আলী আহম্মদের ছেলে ও আকিব হোসেন একই এলাকার নুরুল হকের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইলশা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝