Dhaka, Saturday | 9 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 9 May 2026 | English
হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত: এম এ আজিজ
ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক
শিরোনাম:

কাউনিয়ায় চুরি হওয়া সেচ পাম্প উদ্ধার, আটক ২

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫১ পিএম  (ভিজিটর : ৬৬)

রংপুরের কাউনিয়ায় কৃষি জমির সেচ কাজে ব্যবহৃত চুরি হওয়া পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক এবং আরও এক পলাতক আসামির নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার ৩নং কুর্শা ইউনিয়নের গোপাল এলাকার বাসিন্দা মো. আতিকুর রহমান তার আবাদি জমিতে সেচ কাজের জন্য MARQUIS কোম্পানির ৩ হর্স পাওয়ারের একটি পানির পাম্প ব্যবহার করতেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৫০০ টাকা। গত ৭ মে সন্ধ্যায় জমিতে পানি দিতে সেচ পাম্প চালু করে দিয়ে রাত সাড়ে ১০টার দিকে গিয়ে তিনি দেখতে পায় পাম্পটি চুরি হয়ে গেছে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় সূত্রে জানতে পারেন, পেশাদার চোরচক্রের সদস্য এলাকার মনির হোসেন, আব্দুল মজিদ ও এনামুল হক ডাকু পাম্পটি চুরি করেছে। 

এরই ভিত্তিতে ৮ মে রাতে হারাগাছ থানাধীন মেনাজ বাজার এলাকা থেকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাহাগীলি এলাকা থেকে আব্দুল মজিদকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হারাগাছের মেনাজ বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে একটি ইলেকট্রনিক্স দোকানের পেছনে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় চুরি হওয়া পানির পাম্পটি উদ্ধার করা হয়। এ সময় আটক দুইজনকে নিয়ে কাউনিয়া থানাধীন ল্যাংরার বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে। 

এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃর্তদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন জানান, এ ঘটনায় আটককৃত আসামীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় আরেক পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝