Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
শিরোনাম:

টঙ্গীতে জুতা তৈরির কারখানায় আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৪ পিএম  (ভিজিটর : ১৩৮)

গাজীপুরের টঙ্গী গাজীবাড়ি বৌবাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাজীবাড়ি বৌবাজার এলাকার পাঁচকক্ষ বিশিষ্ট একটি জুতা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কারখানায় রক্ষিত জুতা, জুতা তৈরির কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে যায়। 

এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ওই কারখানায় অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। কারখানাটির কোনো প্রকার অনুমোদন ও ফায়ার লাইসেন্স নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝