Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৩ পিএম  (ভিজিটর : ১৬৮)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মিটু মিয়া আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করেছে।

বুধবার (১৩ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে দোকানে অবস্থানরত কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল মিটু মিয়া আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে এক কনস্টেবলকে মারধর করে আহত করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝