Dhaka, Wednesday | 13 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 13 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

‎কুতুবদিয়ায় নতুন জেলে কার্ডের আবেদন শুরু

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৪৮ পিএম  (ভিজিটর : ১৪২)

দীর্ঘ ৮ বছর পর কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নতুন জেলে কার্ডের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার প্রকৃত মৎস্যজীবীরা ১৩ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নতুন জেলে কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
‎আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জেলে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীকে স্ব-শরীরে উপজেলা মৎস্য অফিসে উপস্থিত হয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।
‎উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী এরফান উদ্দিন জানান, কুতুবদিয়ায় সর্বশেষ ২০১৮ সালে জেলে কার্ড প্রদান করা হয়েছিল। এরপর দীর্ঘদিন নতুন কার্ড প্রদান কিংবা মৃত ও পেশা পরিবর্তনকারী জেলেদের স্থলে প্রতিস্থাপন কার্যক্রম বন্ধ ছিল।
‎তিনি আরও জানান, বর্তমানে অনেক কার্ডধারী জেলে মৃত্যুবরণ করেছেন অথবা অন্য পেশায় চলে গেছেন। ফলে শূন্যস্থান পূরণ এবং প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় নতুন এই কার্যক্রম শুরু করা হয়েছে।
‎উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ইতোমধ্যে উপজেলার সকল ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে প্রাপ্ত তালিকা উপজেলা যাচাই-বাছাই কমিটির অনুমোদনের পর প্রকৃত জেলেদের নতুন কার্ড প্রদান করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝