শেরপুর জেলার নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে ৬৭৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি মো. হাকিম মিয়া (৩৮)। তিনি খারজান গ্রামের মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (১৩ মে) বুধবার নকলা থানা পুলিশের একটি টিম খারজান এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে হাকিম মিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
এফপি/জেএস