Dhaka, Wednesday | 13 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 13 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

সীমান্ত নদী যাদুকাটায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৪২ পিএম আপডেট: ১৩.০৫.২০২৬ ৮:৪৫ পিএম  (ভিজিটর : ২৯)

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা থেকে ভাসমান অবস্থায় শরীরের কাপড় বিহীন এক বৃদ্ধের নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎আজ (১৩ মে) বুধবার সকাল ১১ টায় তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর তীরে পানিতে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
‎বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থল থেকে বৃদ্ধদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশ পচে যাওয়ায় ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না কি অন্য কিছু তা বলা যাচ্ছেনা। লাশের সুরতহাল রিপোর্টের পর নিউজ লিখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
‎নিহতের নাম সালেহ আহমদ (৫৫)। সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইচ চর গ্রামের মৃত আলী আকবর ছেলে। এবং বর্তমানে সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মিয়ারচড় গ্রামের তারা মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পরিবারপরিজন নিয়ে বসবাস করে আসছে।
‎সাবেক চেয়ারম্যান তারা মিয়ার ছেলে  ইকরাম হোসেন (৩৩) জানান, অনেক ধরেই সালেহ আহমদ চাচা আমাদের বাড়িতে থাকে কিছু কাজকাম ও গরু রাখতেন। এবং সাথে উনারও নিজের কয়েকটি গরু আছে। কিন্তু গত ১১ মে গরু নিয়ে যাদুকাটা নদীর পাড় মিয়ানমার টুইটাতে যান সালেহ আহমদ চাচা।

সন্ধ্যায় গরু বাড়ি আসলেও চাচা বাড়ি আসেনাই নিখোঁজ হন। পরে পরিবারের লোকজনসহ আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় গত ১২ মে মঙ্গলবার ফোনে আব্বা ( তারা মিয়া) বিশ্বম্ভরপুর ও তাহিরপুর  থানা পুলিশকে অবগত করেন। কিন্তু আজ ভোর সকালে ঘাগড়া দক্ষিণ পাড়া রহিচ মিয়ার বাড়ির সামনে যাদুকাটা নদীর পানি একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সকাল ১১ টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝