Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ব্রিফিং

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিটর : ১১৬)

‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাশ, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিমুখী বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করা হয়।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’ উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝