Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়ন করেন : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিটর : ৭৫)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ঔষধ শিল্পের এই অগ্রযাত্রার পেছনে দীর্ঘ নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা রয়েছে।

বাংলাদেশের বিভিন্ন কোম্পানীগুলো বিদেশে ঔষধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশ ও জাতিগঠনে উত্তরোত্তর অবদান রেখে যাচ্ছে।

বুধবার (১৩ মে) দুপুরে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়ন করেন। সেই দূরদর্শী নীতির ফলেই  বাংলাদেশ আজ নিজস্ব চাহিদার প্রায় সম্পূর্ণ ঔষধ দেশেই উৎপাদন করতে সক্ষম হয়েছে। আরও জরুরি ঔষধ উৎপাদনের প্রচেষ্টায় রয়েছেন। আশা করি অতিশীঘ্রই আমাদের ঔষধ প্রস্তুতকারি কোম্পানীগুলো সফল হবে।

নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)এর চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, মাগুরা-১ আসনের এমপি মনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাছের শাহরিয়ার জাহেদী ও নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জায়েদী প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝