Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

দক্ষিণ কোরিয়ায় ফিডাফের আন্তর্জাতিক কংগ্রেস ও নৃত্য উৎসব

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম  (ভিজিটর : ৭)

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক সংস্থা ফিডাফ -এর কংগ্রেস মিটিং ও ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল-২০২৬। 

২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এবারের আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক নেতৃবৃন্দ, ফিডাফের জাতীয় প্রতিনিধি ও পরিচালকরা অংশ নিচ্ছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফিডাফ কংগ্রেসে বিশ্বের ৮৫টি দেশের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ ও পরিচালক অংশগ্রহণ করছেন। পাশাপাশি ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের ৩৫টি দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পী আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিচ্ছেন। বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।

এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এটিএন এমসিএলের সিইও এবং ফিডাফের কংগ্রেস সদস্য ও নির্বাচিত পরিচালক সাজেদুর রহমান মুনিম এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নৃত্যশিল্পী রোকসানা আখতার-রিনি। তারা ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার চেওনান শহরে পৌঁছে ফিডাফের কংগ্রেস মিটিং ও আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন ও শান্তির বার্তা পৌঁছে দেওয়াই এবারের ফিডাফ কংগ্রেসের অন্যতম মূল প্রতিপাদ্য।

এদিকে আগামী বছর বাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিডাফ বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ফিডাফ বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝