ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি পূরণ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। আমরা এতে দেওয়া আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। অবশ্যই করব।
এ সময় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে চলমান সংঘাতকে অত্যন্ত বিপজ্জনক ও জটিল একটি সংঘাত হিসেবে অভিহিত করেছেন তিনি।