Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে অপহৃত কিশোর উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১২:৩৫ পিএম  (ভিজিটর : ১০)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় অপহরণের চার দিন পর মো. জসিম (১৫) নামের এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজমপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেন।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাত আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে জসিম নিখোঁজ হয়। দুই দিন পর ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে জসিমের বাবার ব্যবহৃত ইমো নম্বরে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে জসিমকে হত্যার হুমকি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জসিমকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই অভিযানে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।

অভিযানকালে জামাল হোসেনের কাছে থেকে অপহরণে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

পরে গ্রেপ্তার জামাল হোসেন ও উদ্ধার হওয়া কিশোর জসিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এফপি/স
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝