Dhaka, Wednesday | 13 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 13 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৩৬ পিএম  (ভিজিটর : ২৮)

১০ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। আজকে আমরা তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করব কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস কাভার করে, সময় নষ্ট না করে আমরা যেনো ঠিকমতো এগুতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাশ করতে যেনো ১০ বছরের স্কুলিং যেনো ১০ বছরই থাকে। কোন সেশনজট যেনো না হয়, তোমরা যেনো পিছিয়ে না পড়ো। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করবো। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।

তিনি বলেন, এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কারণ সবাই চায় পরীক্ষা সুন্দর হোক। শিক্ষার্থীরা যা চাইবে, আমরাও তাই চাইবো। জোর করে কোনদিন কাউকে কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর তরুণ ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও দ্রুত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি বলেন, দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝