Dhaka, Friday | 17 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

রাঙ্গামাটিতে পশুহাটে মলম পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৫৪ পিএম  (ভিজিটর : ৫০)

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গরুর হাটে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি। 

বুধবার সকালে মারিশ্যা বাজারে দুই গরু বিক্রেতা মলম পার্টির খপ্পরে পড়ে মোট ২ লাখ ৪১ হাজার টাকা খুঁইয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা গরু বিক্রেতা ছলিমুল্লাহ ৬১ হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি করেন। পরে প্রতারক চক্র কৌশলে তার কাছ থেকে পুরো টাকাই হাতিয়ে নেয়। তিনি বুধবার সকালে প্রতারক চক্রের খপ্পরে পড়ার পর শারীরিকভাবে দুর্বল অবস্থায় গরুর বাজারে ঘুরতে দেখে পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এছাড়াও একই কৌশলে অপর এক গরু বিক্রেতা বিকাশ চাকমার কাছ থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, একটি চক্র ঈদকে সামনে রেখে হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে বিক্রেতাদের টার্গেট করছে।

স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম বলেন, দুই ব্যবসায়ীর কাছ থেকে সবমিলিয়ে দুই লাখ ৪১ হাজার নিয়ে গেছে প্রতারক চক্র। একজনের সন্ধান পেলেও আরেক ব্যবসায়ী বর্তমানে কোথায় আছে আমরা কেউ জানি না। 

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার পরপরই আমরা মোবাইল টিম পাঠিয়েছি এবং হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন,বাজার কমিটির সঙ্গেও কথা হয়েছে। আগামীতে পুলিশের পাশাপাশি বাজার কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। প্রথম বাজার হওয়ায় এবার পর্যাপ্ত ভলান্টিয়ার দেখা যায়নি, তবে পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থায় আরও সমন্বয় বাড়ানো হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝