Dhaka, Wednesday | 13 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 13 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৭ পিএম  (ভিজিটর : ৭)

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৮৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ১৫০ জন।

১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝