Dhaka, Tuesday | 12 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 12 May 2026 | English
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

‎কুতুবদিয়ায় সৈকতের ঝাউবাগানের ভিতরে গরুর হাট

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:০৪ পিএম  (ভিজিটর : ৯৭)

কোরবানির ঈদকে সামনে রেখে কুতুবদিয়ায় সৈকতের ঝাউবাগানের ভিতরে গরুর হাট বসতে শুরু করেছে।
‎সোমবার (১১ মে) উপজেলার ঐতিহ্যবাহী বড়ঘোপ বাজারে তুলনামূলকভাবে কম সংখ্যক গরু উঠতে দেখা গেছে। তবে ব্যবসায়ী ও স্থানীয়দের ধারণা, আগামী শুক্রবার থেকে বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়বে এবং হাটে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।  কুতুবদিয়ায় পর্যাপ্ত কোরবানির পশুর মজুদ থাকলেও এখনো পুরোপুরি জমে ওঠেনি গরুর হাট।
‎স্থানীয় খামারিরা জানান, কুতুবদিয়ায় লালন-পালন করা বড় ও মোটাতাজা গরুর সুনাম দীর্ঘদিনের। একসময় এসব গরু বিভিন্ন জেলার বেপারিরা কিনে বাইরে নিয়ে যেতেন। কিন্তু বর্তমানে পরিবহন ব্যয় ও বিভিন্ন ধরণের ধোলাই খরচ বেড়ে যাওয়ায় আগের মতো লাভ থাকছে না। ফলে গত কয়েক বছর ধরে কুতুবদিয়া থেকে বাইরে গরু সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
‎ব্যবসায়ীরা বলছেন, এ বছরও যদি বাইরের জেলায় গরু পাঠানো না হয়, তাহলে স্থানীয় বাজারে গরুর দাম স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এতে ক্রেতারা তুলনামূলক সহনীয় দামে কোরবানির পশু কিনতে পারবেন বলে আশা করছেন তারা।
‎ঝাউবাগানের ছায়াঘেরা বড়ঘোপ বাজারে এখনো ভিড় কম হলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজার জমে উঠবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
‎তবে পরিবেশবাদীরা ঝাউগাছ নষ্ট হওয়ার আশঙ্কা করলেও বনবিভাগের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝