সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জুম্মন মিয়া (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
সোমবার ১১ মে রাত ১০ টায় সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া যশপ্রতাব এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ইয়াবা ব্যবসায়ী জুম্মন মিয়া মোল্লাপাড়া গ্রামের মুতি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, জুম্মন মিয়া মোল্লাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পরে মোল্লাপাড়া মিয়ার বাড়ির রাস্তায় জুম্মন সহ ৩/৪ জন যুবক ইয়াবা ট্যাবলেট বিক্রি ও আদান-প্রদান করছে। পরে এমন সংবাদের বাদাঘাট পুলিশ ভিত্তিতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম ও এ এস আই মনজুর আহমেদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিনয় চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী জুম্মন ও তার সাথে থাকা অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ দাওয়া করে জুম্মনকে যাশপ্রতপ চামারু বাড়ির সংলগ্ন রাস্তায় আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে পেন্টের পকেট থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। রাতেই আটক ইয়াবা ব্যবসায়ী জুম্মনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই নাজমুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করে আজ (১২ মে) মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ কোর্ট হাজতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
এ বিষয়ে এস আই নাজমুল ইসলাম বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে। মাদক ব্যবসায়ী যেই হউক কাউকেই কোন ছাড় দেয়া হবেনা।
এফপি/জেএস