Dhaka, Tuesday | 12 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 12 May 2026 | English
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

যশোর সীমান্তে বিজিবির অভিযানে লক্ষ টাকার মালামাল আটক

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:০১ পিএম  (ভিজিটর : ১৭)

সোমাবার (১১ মে) ২০২৬ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি'র বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ টাকার মালামাল আটক করেছ।

আটক কৃত মালামালের রয়েছে ভারতীয় ৪১টি শাড়ী, ৫০০ গ্রাম জিরা, ১৩ প্যাকেট ফুসকা, ১৫ কেজি কিসমিস, ১৯০৪ টি খাদ্য সামগ্রী, ৩০ প্যাকেট সন পাপড়ী, ১০৮টি ঔষধ, ৪১৩টি চকলেট এবং ৮৮৬টি কসমেটিক্স সামগ্রী।

আটক মালামালের মূল্য ৮,৬৫,৭৬০/-(আট লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত ষাট) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝