Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

কুট্টাপাড়া দারুল উলুম ইসলামিয়া বড় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:০১ পিএম  (ভিজিটর : ২২৬)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়ায় অবস্থিত কুট্টাপাড়া দারুল উলুম ইসলামিয়া বড় মাদ্রাসা-এর নতুন ৫ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

১৯৯৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকায় কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যা এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা কুতুব উদ্দিন, সেক্রেটারি মুজিবুর রহমান, শেখ নিজামুদ্দিন, হাজী রফিক মিয়া, শফিকুল ইসলাম, হাদিয়ার হোসেন মিয়া, মিজানুর রহমান, হাজী ইয়ার হোসেন, সাংবাদিক আব্দুল আওয়াল খান, আব্দুল আলাল, আব্দুল মমিন, মো. রিমন খান, জ্বিন ইকবাল, আব্দুল আলী মেম্বার, তাজুল ইসলাম ও আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও মাদ্রাসার মুহতামিম ও বড় মসজিদের খতিব মুক্তি তাজুল ইসলাম সিরাজী, নাজিমে তালিমাত মুফতি আজিজুল ইসলাম সিরাজী, শিক্ষকবৃন্দ, আলেম-উলামা, অভিভাবক ও অসংখ্য শুভানুধ্যায়ী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দুআ পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও মনোরম শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন ভবন নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দুআ কামনা করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝