Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

এমপি আব্দুল মালিক

দক্ষ জনশক্তি ছাড়া দারিদ্র ও বেকারত্ব দূর করা সম্ভব নয়

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৫০ পিএম  (ভিজিটর : ৪৯)

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে'র উদ্যোগে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রকল্প এলাকায় এক সুধিসমাবেশের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মালিক বলেন, আজকের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তি ছাড়া দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ কিংবা কর্মসংস্থান সৃষ্টি—কোনোটাই বাস্তবায়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজকে শুধু সনদধারী শিক্ষিত করলেই হবে না, তাদের কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষাই পারে একজন যুবককে স্বাবলম্বী করতে, পরিবারকে স্বচ্ছল করতে এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে।

এমপি আব্দুল মালিক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কল্যাণমুখী উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে'র ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের প্রশংসা করে বলেন,এই প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যে চারটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা শুধু একটি এলাকার নয়—পুরো অঞ্চলের মানুষের জীবনযাত্রা বদলে দেবে।

তিনি বলেন, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার বেকার যুবসমাজ প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। একই সঙ্গে এটি একটি মানবিক উন্নয়ন কার্যক্রম হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এসময় এমপি আব্দুল মালিক রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে'র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আলী আহমদ নেছাওরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।প্রকল্পের সহ-সভাপতি ছানাওর আহমদ সিতাব এর সভাপতিত্বে।

সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ও শাহ মো. হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও সহ-সাধারণ সম্পাদক ছহুল এ মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল চৌধুরী সিফতা, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী,স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাছিত বখত, মোহাম্মদ আলী, শাহ  মিয়াজি মোহাম্মদ আমির আলী, মোঃ কবির মিয়া, ছাত্রদল নেতা নুমান লস্কর প্রমুখ। ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে মেটারনিটি ক্লিনিক নির্মাণ কাজ শুরু হয়েছে। গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২), বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়াও প্রকল্পের আওতায় অরফানেজ হাফিজিয়া মাদ্রাসা এবং একটি নার্সিং হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মানবকল্যাণমূলক এই প্রকল্প বাস্তবায়িত হলে আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বৃদ্ধি পাবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝