Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম  (ভিজিটর : ৭)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় শের মোহাম্মদ (৭০) নামে একজন নিহত হয়েছেন। 

বুধবার ৮ জুলাই ২০২৬ বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটে উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শের মোহাম্মদ বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। 

এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি সড়কে পড়ে মোটরসাইকেলটির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল আরোহী ময়েন আলী (১৯)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


 এফপি/সা

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝