Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

গণমাধ্যমকর্মীদের সাথে বরিশাল জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ৪৮)

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষে বরিশাল জেলা তথ্য অফিস সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে।

বুধবার (১৩ মে) সকাল ১১:০০ টায় তথ্য অফিসের পরিচালকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সঞ্চালনায় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে সরকারের নির্বাচনি  ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি মাঠ পর্যায়ে সচ্ছতার সাথে বাস্তবায়ন হচ্ছে কিনা তা সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করা এবং সে বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা যেন স্বজনপ্রীতি না দেখায় সে বিষয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, আজকের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মেহেরুন্নেছা বেগম, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি এম. মোফাজ্জ্লে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হিরা, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝