Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
পবিত্র আশুরা আজ
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
শিরোনাম:

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:২৭ পিএম  (ভিজিটর : ৫০)

'আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে পাবনা নার্সিং কলেজের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং পাবনা জেনারেল হাসপাতালের সহকারী (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. জাহেদী হাসান রুমী। এছাড়াও পাবনা নার্সিং কলেজের অধ্যক্ষ জীবননেছার নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক নার্সিং শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে মানবসেবায় নার্সদের অসামান্য অবদান ও তাদের অধিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে নার্সরা অত্যন্ত প্রতিকূল পরিবেশেও ধৈর্য, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘমেয়াদি ও জটিল রোগে আক্রান্ত রোগীদের সেবা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, সম্মুখসারির এই সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করলেও অনেক ক্ষেত্রে অবহেলা ও পেশাগত হয়রানির শিকার হন। তাই নার্সদের যথাযথ সুরক্ষা, পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মান নিশ্চিত করার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে তাদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

দেশের স্বাস্থ্যব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নার্সদের পেশাগত অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝