Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

“নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বিজয়ীদের বরণ করলেন ইউএনও

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ৪২)

মুন্সীগঞ্জ জেলায় অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” প্রতিযোগিতায় টঙ্গিবাড়ী উপজেলার বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

রবিবার (১০ মে) বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউএনও। এসময় তিনি তাদের হাতে ফুল তুলে দিয়ে ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে ইউএনও তাহমিনা আক্তার বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হয়।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মো. মোরতেজা এহসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. হান্নান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কোচ ও অভিভাবকবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝