গত শনিবার (৯ মে) ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)- এ ইউসিটিসি কম্পিউটার ক্লাব ও পিপলএনটেকের যৌথ উদ্যোগে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি হাতে-কলমে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে আধুনিক ডিজিটাল হুমকি, তথ্য নিরাপত্তা সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা খাতে পেশাগত সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আবু জাবেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের লেকচারার ও সমন্বয়ক সুমনা সুলতানা এবং মোহাম্মদ নাদিব হাসান। ওয়ার্কশপটি পরিচালনা করেন পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির ফ্যাকাল্টি, সার্টিফাইড এসওসি (SOC) অ্যানালিস্ট (C|SA) ও সাইবার সিকিউরিটিতে পিজিডি (PGD) কাজী তামজিদ মুনতাহা শ্বানক। তাঁর উপস্থাপনা ও ব্যবহারিক প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এছড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম থেকে ৭ম সেমিস্টারের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এফপি/অ