ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, থানা অফিসার ইনচার্জ মিন্টু দে, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।
এফপি/জেএস