Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন অনিবার্য-মাওলানা সাইফুল্লাহ

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিটর : ৩৬)

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য” এমন প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা ও র‍্যালি।

এ উপলক্ষে চাটখিলে জামায়াতে শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ এমন মন্তব্য করেন।

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিলে উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে শ্রমিক কল্যাণ ফেডারসনের আয়োজনে সমাবেশ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল উপজেলার পৌর শহর কামিল মাদ্রাসা হলরুমে আয়োজিত (১ মে) শুক্রবার সকাল ১০ টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ আলি আসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের মজলিসের সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা আক্তার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি ফখরুদ্দিন রাজী, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, মোঃ কামাল হোসেন, আকরাম হোসেন, রাফিদুল ইসলাম, আনোয়ার হোসেন, ঈমন হোসেন, মেহেদী আকরাম, মাওলানা মামুন ও ইয়াসিন আরাফাত।

আলোচনা সভা শেষে শতশত শ্রমিকের উপস্থিতিতে এক ‌র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ করে, চাটখিল দক্ষিণ বাজারে সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

এই উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা ও র‍্যালি শেষে শ্রমিকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝