Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

টঙ্গীবাড়ীতে মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:০৫ পিএম  (ভিজিটর : ১১৪)

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝