Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ৭)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ২টি খালসহ মোট ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মঙ্গলবার  ( ২৮ এপ্রিল) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলার দুটি খাল উপজেলার ধীপুর ইউনিয়নের মাড়িয়ালয় মোকামখোলা ব্রিজ হইতে মটুকপুর সিদ্ধেশ্বরী বাজার পর্য়ন্ত (৫৭৭৬.১৯১) মিটার খাল খনন কাজ, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ মস্ত্রালয়ের সহযোগিতায় উপজেলার পাচগাও কুকরাদী (১২০০ মিটার) খাল পুনঃখনন, বৃহত্তর ঢাকা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৪ এর আওতায় উপজেলার কালীবাড়ী হইতে পাচগাও ইউপি কাইচমালধা একটি পাকা সড়ক উন্নয়ন, উপজেলার আউটশাহী ইউনিয়ন চাষিরী ও উপজেলার বালীগাও ইউয়নের গোয়ারা ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে টঙ্গিবাড়ীতে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর,প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, সহকারী শিক্ষা অফিসার কাজল কর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো.আক্তার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি, আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসন শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এসব প্রকল্প বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝