Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
শিরোনাম:

আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ৪১)

বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিমে আব্দুর রশিদ নামের এক মৎস্য ব্যবসায়ীর লিজ নেওয়া পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করেন। নিহত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুড়ি গ্রামের জসিম উদ্দিন প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের লিজ নেওয়া ওই পুকুরের পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। তিনি প্রতিদিনের মতো রাতেও পুকুর পাহারা দিচ্ছিলেন। সকালে পুকুর পাহারাদার শফিকুল ইসলামকে ফোনে না পেয়ে মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ পুকুরে গিয়ে শফিকুল ইসলামের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়। মৎস্য ব্যবসায় আব্দুর রশিদ জানান, কয়েকদিন আগে শফিকুল ইসলামকে পাহারাদার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি কিছুটা অসুন্থ ছিলেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝