Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

পাবনায় অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১, পলাতক ১

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ পিএম আপডেট: ২০.০৪.২০২৬ ৫:৪৮ পিএম  (ভিজিটর : ১৮)

পাবনা সদর উপজেলার পৌর এলাকার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় ভোররাতে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর একজন আসামী পলাতক রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে, আরিফপুর হাজিরহাট এলাকায় আব্দুস সালাম ড্রাইভারের বাড়ির সামনে অবস্থিত একটি ফাঁকা জমির কচু গাছের ঝোঁপ এবং পলাতক আসামী শুভ ফকিরের বসতবাড়ির পরিত্যক্ত রান্নাঘর ও শয়নকক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ অলি হোসেন (৩২), পিতা- রব্বেল হোসেন, মাতা- অলিফা খাতুন, তিনি আরিফপুর পূর্ব (হাজিরহাট) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য রয়েছে।

অন্যদিকে পলাতক আসামী মোঃ শুভ ফকির (২৫), পিতা- সাইদুল ইসলাম ফকির, বর্তমানে আরিফপুর পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধেও একটি চুরি মামলার তথ্য পাওয়া গেছে।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- তিনটি বিদেশি ২২ বোরের সচল রিভলভার, একটি দেশীয় ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।

উদ্ধারকৃত রিভলভারগুলোর ব্যারেলে ‘Made in Pakistan’ লেখা রয়েছে এবং সেগুলো ফায়ারিং পিনসহ সচল অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝