Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
শিরোনাম:

জলবায়ু-অভিবাসীদের সেবাবঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরে মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:২১ পিএম  (ভিজিটর : ১০২)

খুলনায় মানবন্ধনে বক্তারা স্থায়ী আবাসন সমস্যা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সেবার সংকট, স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে জটিলতা, নারীদের জন্য নিরাপদ টয়লেটের অনুপস্থিতি, সীমিত কর্মসংস্থান সুযোগ এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে না পারা ছাড়াও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণের উপর গুরুত্ব দিয়েছেন। অবিলম্বে এসব সমস্য সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে খুলনা সিটি করপোরেশনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে স্যার ইকবাল রোডে জলবায়ু-অভিবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে খুলনা সিটি করপোরেশনের ৯, ২১, ২২ এবং ৩১ নং ওয়ার্ডের প্রায় ২০০ জন জলবায়ু পরর্বিতনজনতি অভবিাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠী অংশগ্রহণ করেন।

কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর -সিসিএ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মানববন্ধনের মূল প্রতিপাদ্য ছিল- জলবায়ু পরর্বিতনজনতি অভবিাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজকি নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণে মানববন্ধন। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন ধরে ভোগা বিভিন্ন সমস্যা যেমন নিরাপদ ও স্থায়ী আবাসনের অভাব, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সেবার সংকট, স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে জটিলতা, নারীদের জন্য নিরাপদ টয়লেটের অনুপস্থিতি, সীমিত কর্মসংস্থান সুযোগ এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে না পারা ছাড়াও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণে করার বিষয়গুলো গুরুত্বসহকারে উপস্থাপন করেন।

এসডিএনসি এর ২২ নং ওয়ার্ড সভাপতি জিন্নাত আরার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। 

বক্তৃতা করেন এসডিএনসি'র ৯ নং ওয়ার্ড সহ-সভাপতি মো বেল্লাল হোসেন লিটন, ৩১ নং ওয়ার্ডের রিক্তা খাতুন, সাবিনা ইয়াসমিনসহ প্রতিটি ওয়ার্ড থেকে আগত দুইজন করে কমিউনিটি প্রতিনিধি। 

বক্তারা জলবায়ু-অভিবাসীদের সেবাবঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানান। তারা শহরের ঘন বসতি এলাকায় বসবাসরত জলবায়ু-অভিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং জীবনমান উন্নত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। 

মানববন্ধনের শেষে জলবায়ু-অভিবাসী কমিউনিটির পক্ষ থেকে প্রস্তুতকৃত স্বাক্ষরযুক্ত দাবিনামা আনুষ্ঠানিকভাবে কেসিসি-এর প্রশাসক এর নিকট হস্তান্তর করা হয়। প্রশাসকের পক্ষে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (উপসচিব) রাজিব আহমেদের নিকট স্মারকলিপি গ্রহণ করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝