Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

নবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৪৬)

দিনাজপুরের নবাবগঞ্জে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট, উদ্ভাবনী প্রদর্শনী এবং প্রযুক্তিভিত্তিক নানা স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে।

আয়োজকরা জানান, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝