Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

বিয়ের প্রলোভনে ধর্ষণ, নবাবগঞ্জে যুবক আটক

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম আপডেট: ১৩.০৪.২০২৬ ৬:১০ পিএম  (ভিজিটর : ৫৩)

দিনাজপুরের নবাবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তানভীর (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানভীর ফুলবাড়ী উপজেলার দুধিয়াপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের পর ভুক্তভোগী তরুণীর সঙ্গে তানভীরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরে ভুক্তভোগী মেফতাহুল জান্নাত বিয়ের কথা বললে তানভীর তা এড়িয়ে যেতে শুরু করেন।

এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তানভীরকে গ্রেফতার করে পুলিশ। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝